বরবটি চাষে লাখাই'র কৃষক আব্দুর রহমানের বাজিমাত

এম এ ওয়াহেদ লাখাই থেকে

বরবটি চাষে লাখাইর কৃষক আব্দুর রহমানের বাজিমাত। লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম এলাকায় বরবটি চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন

2026-04-23T11:03:52+00:00
2026-04-23T11:03:52+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বরবটি চাষে লাখাই'র কৃষক আব্দুর রহমানের বাজিমাত
এম এ ওয়াহেদ লাখাই থেকে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০৩ এএম 

বরবটি চাষে লাখাইর কৃষক আব্দুর রহমানের বাজিমাত। লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম এলাকায় বরবটি চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আব্দুর রহমান। মাত্র ৩০ শতাংশ জমিতে  চাষ করে তিনি ইতিমধ্যে উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছন।যে পরিমাণে বরবটির ফলন হয়েছে, যা স্থানীয়দের দৃষ্টি কাড়ছে। কৃষক আব্দুর রহমান জানান, কৃষি বিভাগের প্রশিক্ষণ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সবজি চাষ করে আসছেন।

তিনি বলেন, “এ বছর ৩০ শতাংশ জমিতে বরবটি চাষ করতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকার বরবটি বিক্রি করেছি। আরও অন্তত ৫০ হাজার টাকার বিক্রি করতে পারব বলে আশা করছি।”

তিনি আরও জানান, একই পরিমাণ জমিতে টমেটো ও ঝিঙার চাষও করেছেন এবং সেগুলো থেকেও ভালো ফলনের প্রত্যাশা করছেন।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত মাঠ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন।

কৃষক আব্দুর রহমান জানান, স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ও প্রশিক্ষণের কারণে তিনি নিয়মিত পরিচর্যার মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করতে পারছেন।

স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ অন্য কৃষকদেরও সবজি চাষে আগ্রহী করে তুলবে এবং কৃষি খাতে ইতিবাচক ভুমিকা রাখবে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: