বেনাপোলে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনপোল পোর্ট থানার

2026-04-23T13:53:36+00:00
2026-04-23T13:53:36+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
বেনাপোলে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বেনাপোল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৫৩ পিএম 

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতরে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশের খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পোর্ট থানায় নিয়ে যায়।

নিহত ইউনুস আলী বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোস্তাব আলী। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহে উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়না তদন্তের শেষে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: