ভোলার বোরহানউদ্দিন থানার পৌরসভা ০৬নং ওয়ার্ডের হাওলাদার মার্কেট সংলগ্ন এলাকায় মোস্তাফিজ মিয়ার বাড়িতে (হোল্ডিং নং ০৬৩৪-০০) হামলা করেছে একদল দুষ্কৃতিকারী। গত ১১ এপ্রিল রাত সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভুগী মোস্তাফিজ মিয়া ভোলার বেরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সরোজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির মালিক প্রবাসী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান পৌরসভা ০৬নং ওয়ার্ডের বাড়িটি (হোল্ডিং নং ০৬৩৪-০০) ভাড়া দেন। অত্র বাড়ি থেকে ১০ কিমি দূরে গ্রামের বাড়িতে তিনি বসবাস করেন। রাত সাড়ে তিনটায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বাড়ির বাউন্ডারির বাইরে থেকে এলোপাতারি ইটপাটকেল ও ঢালাই পাথর মারে দুষ্কৃতিকারীরা। এসময় বাড়িতে থাকা ভাড়াটিয়ারা চিৎকার করলে অপরাধীরা পালিয়ে যায়। এতে বাড়ির ২য় তলার ২টি গ্লাস ভেঙ্গে যায় এবং বাড়িতে থাকা ভাড়াটিয়ারা মারাত্মক জখম হয়।
এ ঘটনায় গত ১৪ এপ্রিল বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন মালিক মোস্তাফিজুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা বিবাদীরা একই এলাকার পাশাপাশি বাড়ির লোক। বিবাদীদের সাথে পূর্ব থেকে আমাদের কোন বিরোধ ছিল না। কিন্তু তারা প্রায় সময় আমার ক্ষতি করিয়া আসিতেছে। বিষয়টি আমরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে অবগত করিলে তারা বিবাদীদেরকে একাধিকবার সতর্ক করিয়া দেয়। কিন্তু বিবাদীরা কোন কথার তোয়াক্কা করে না।
মোস্তাফিজুর আরো জানান, বাড়িতে হামলার ঘটনার আগে আমার বাড়ির পাশের মোঃ সোহান (পিতা- মোঃ ছিডু) আমার বাড়ির ভাড়াটিয়াকে বাসা ছেড়ে দিতে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল, ভাড়াটিয়ার গায়ে ইট মেরেছিল, বাড়ির খাবার পানির টিউবয়েলের মধ্যে বালি দিয়েছে। নিয়মিত বাড়িতে নানাভাবে ক্ষতি করেছে। বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দামকি দিচ্ছে। এসব ঘটনায় আমার আর্থিক ও মানসিক ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, আমি আশংকা করিতেছি যে, তারা ভবিষ্যৎ এ আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি এই ঘটনার আইনগত ব্যবস্থা চাই।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এমন একটি অভিযোগ দৃষ্টিগোচন হয়েছে। আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ১৫ এপ্রিল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সত্যতা খুজে পান অত্র থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল। তিনি জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি, সব দেখে আসছি। ভুক্তভুগী অভিযোগ করেছে। তারা মামলা বা জিডি করলে করলে ব্যবস্থা নেওয়া হবে।