হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল)

2026-04-22T17:47:25+00:00
2026-04-22T17:47:25+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা ও মাদকসহ নারী গ্রেপ্তার
মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম 
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও ৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক কারবারে জড়িত আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং রতন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: