রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, জনজীবনে চরম ভোগান্তি

রাজশাহী জেলা প্রতিনিধি

তীব্র গরমে হাঁসফাঁস করছে বরেন্দ্র অঞ্চল রাজশাহী। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ

2026-04-22T17:35:39+00:00
2026-04-22T17:35:39+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, জনজীবনে চরম ভোগান্তি
রাজশাহী জেলা প্রতিনিধি
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম 
তীব্র গরমে হাঁসফাঁস করছে বরেন্দ্র অঞ্চল রাজশাহী। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। এর ফলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশ। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।

এদিকে তীব্র গরমে জনজীবন স্থবির হয়ে উঠেছে । খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকদের কাজ করতে হচ্ছে প্রখর রোদে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, গত ২০ এপ্রিল ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এছাড়া ২১ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৩ ডিগ্রি বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

ব্যাটারি চালিত অটো রিকশাচালক আলমগীর হোসেন বলেন, সড়কে মানুষের উপস্থিতি কম। পাকা সড়কে রোদের মধ্যে রিকশা চালানো যাচ্ছে না। একদিকে গরম, অন্যদিকে রোদ। সব মিলিয়ে সড়কে টেকা যাচ্ছে না। অসল সময় কাটাচ্ছি। 

রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, আজ বুধবার বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: