আদালতে সাক্ষী দেয়ায় বেধরক মারধরের অভিযোগ আসামী পক্ষের বিরুদ্ধে, আহত-১

আমতলী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার আমতলীতে আদালতে সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।এমন অভিযোগ করেছেন ভুক্তভুগি মো: গনি মোল্লা। গতকাল মঙ্গলবার ১০ টার

2026-04-22T17:28:24+00:00
2026-04-22T17:28:24+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আদালতে সাক্ষী দেয়ায় বেধরক মারধরের অভিযোগ আসামী পক্ষের বিরুদ্ধে, আহত-১
আমতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম 
বরগুনার আমতলীতে  আদালতে সাক্ষ্য দেয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।এমন অভিযোগ করেছেন ভুক্তভুগি মো: গনি মোল্লা। গতকাল মঙ্গলবার ১০ টার দিকে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের  দক্ষিণ রাওঘা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। 

জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের ঈসমাইল খানের সাথে মো. নাসির উদ্দিন বধু মিয়ার সাথে পূর্বের  বিরোধে ঈসমাইল খান ২০১৪ সালে বরগুনার সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন।এ মামলা চলমান রয়েছে। এতে বিরোধী পক্ষের লোকজনের  বিরুদ্ধে সাক্ষী দেয়ার রেষতুলে  অতর্কিতভাবে মারধোর   করেছেন আহত মো: গনি মোল্লাকে।এমন অভিযোগ করেছেন আহত মো: গনি মোল্লা। এলাকা ও ভুক্তভুগি সুত্রে জানাগেছে,জমি-সংক্রান্ত বিরোধের মামলায় আদালতে বাদীর পক্ষে সাক্ষ্য দেওয়ায় আসামিরা গনি মোল্লা নামে একজনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গনি মোল্লা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। মো. গনি মোল্লা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোল্লাবাড়ির সন্তান। আহত  গনি মোল্লা বলেন, সাক্ষী দিয়ে বাড়িতে আসার সময় পথিমধ্যে বধু খা ও তার ছেলে ইশাদুল আমাকে মারধর করে।এতে আমি আহত হয়ে আমতলী হাসপাতালে ভর্তি হই। এ ঘটনায় জরিতদের বিচারের দাবী করছি।
এ বিষয় অভিযুক্ত নাসির উদ্দিন বধূর কাছে জানতে চাইলে তিনি মারধোরের বিষয়টি অস্বীকার করেন।
আমতলী থানা প্রশাসন বলেন,মারামারির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: