গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের আদেশে দেড় মাসের কন্যা শিশুসহ জামিনে মুক্তি পেলেন এক মা।
তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনে একটি মামলায় প্রেপ্তার হওয়া যুব মহিলা লীগকর্মী শিল্পী বেগম ও তাঁর দেড় মাসের শিশু সন্তানসহ জামিনে মুক্তি দেয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেয়া হয়।
তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। কাওয়ালিন বলেন, জামিনের কাগজ পত্র কারাগারে এসে পৌছালে যাচাই বাছাই শেষে দুপুর ১২টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
তবে শিল্পী বেগম মুক্তি পেয়ে কারাফটকে এসে মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি কলেন, আজকে মিডিয়ার জন্য আমি কারাগারা মুক্তি পেয়েছি। তিনি বলেন, মুক্তি পেয়ে আমার সন্তান জন্য ভালো হলো। ভ্যাপসা এই গরমে কারাগারের ভিতরে দেড় মাসের বাচ্চা নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। তিনি দল ও দেশ বাসীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
গেল মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।
কাশিমপুর কারাগার থেকে মুক্তির সময় তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল থেকেই কারাফটকের সামনে অপেক্ষা করতে দেখা যায়। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মেডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত: গেল সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে দেড় মাসের শিশু কন্যা কাইফা ইসলাম সিমরানসহ শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতেই তাঁকে আতুরঘরের কন্যা শিশুসহ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।