ফেনীতে ৬ মাদকাসক্তের কারাদণ্ড ও অর্থদন্ড

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে হয়েছে।২১ এপ্রিল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে

2026-04-22T17:17:36+00:00
2026-04-22T17:17:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফেনীতে ৬ মাদকাসক্তের কারাদণ্ড ও অর্থদন্ড
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম 

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে হয়েছে। 

২১ এপ্রিল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলা প্রশাসনের সহকারি কমিশনার চয়ন বড়ুয়া এ রায় প্রদান করেন। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইশতিয়া হোসেনের নেতৃত্বে একটি টিমের সহযোগিতায়  ফেনী জেলা প্রশাসনের সহকারি কমিশনার চয়ন বড়ুয়া ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায় এসময় গাঁজাসহ ৬ ব্যাক্তিকে আটক করে। 

আটককৃতরা হচ্ছে সিলেনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আবদুর রহিম (৪২)কে ৭দিন কারাদন্ড ,গোবিন্দপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে মো: কামরুল হাসান (৩৮)কে ১০দিন কারাদন্ড,ছাগলনাইয়া ছয় ঘরিয়া গ্রামের মো: আলমগীরের ছেলে মো: মুরাদ (২০)কে ১০দিন কারাদন্ড, সোনাগাজী উপজেলার মো: হক সাহেব এর ছেলে মো: আমান হোসেন (২০)কে ১০দিন কারাদন্ড,ফুলগাজী উপজেলার এরশাদ উল্লার ছেলে মো: ফখরুল ইসলাম (৩৪) কে ৫ দিন কারাদন্ড, সদর উপজেলার আক্রামপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে তাজ উদ্দিন (৩৬)কে ৭দিন কারাদন্ড সহ প্রত্যাক ব্যাক্তিকে একশত টাকা করে জরিমানা করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, কারাদণ্ড প্রাপ্ত ৬ ব্যাক্তিকে জেলা কারাগার ২ তে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: