খুলনার বটিয়াঘাটায় খেয়া ঘাট যেন মরণফাঁদ

খুলনা থেকে, হাসান চৌধুরী

খুলনা বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া জনগুরুত্বপূর্ণ দুটি খেয়া ঘাট সাধারণ মানুষের পারাপারের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। উক্ত

2026-04-22T16:51:38+00:00
2026-04-22T16:51:38+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
খুলনার বটিয়াঘাটায় খেয়া ঘাট যেন মরণফাঁদ
খুলনা থেকে, হাসান চৌধুরী
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম 

খুলনা বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া জনগুরুত্বপূর্ণ দুটি খেয়া ঘাট সাধারণ মানুষের পারাপারের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। উক্ত খেলা ঘাট দিয়ে খুলনা জেলা শহরের সাথে কম সময়ে স্বল্প খরচে যাতায়াতের সুবিধার্থে উপজেলার সুরখালী ইউনিয়ন, পাশ্ববর্তী ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলার সাধারণ মানুষ যাতায়াত করে আসছে। বর্তমানে নদী ভরাট হয়ে যাওয়ায় উক্ত খেয়া ঘাট দুটি দিয়ে হাঁটু পর্যন্ত কাপড় উচু করে মায়েদের পাশাপাশি চাকুরীজীবী, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী, হাটুরে এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

উল্লেখ্য, বিগত বছরে উক্ত খেয়াঘাট দুটির ইজরা গ্রহীতা ছিলেন গাওঘরা এলাকার মোকছেমুল, কল্যাণ শ্রী এলাকার মাসুদ ও বারোআড়িয়া এলাকার মোঃ খোকন। বিগত বছরের ইজারা গ্রহীতারা যাত্রীদের পারাপারের সুবিধার্থে পাকা ঘাট থেকে নদীর দুই তীরে পানি পর্যন্ত বাঁশের সাঁকো নির্মাণ করে যাত্রীদের পারাপার করে আসছিল। বর্তমানে ঘাটের পাটনি হিসেবে ২ লাখ ৩০ হাজার টাকায় ইজারা গ্রহণ করেছেন বারোআড়িয়া এলাকার রতন কুমার দাশ এবং তিনি যাত্রীদের কাছ থেকে পারাপারে ৫ টাকা নিচ্ছেন। কিন্তু বিগত বছরের ইজারা গ্রহীতারা তাদের নির্মিত বাঁশের সাঁকো খুলে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষের পারাপারের ঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করেছে। অথচ পাশ্ববর্তী কৈয়া বাজার ও গাওঘরা ঘাটের সাঁকো ব্যক্তিগত উদ্যোগে নির্মান করলেও তাদের ইজারার মেয়াদ কাল শেষ হলেও তাদের নির্মিত বাঁশের সাঁকো খুলে নিয়ে যায়নি।

এব্যাপারে ঘাটের ইজারা গ্রহীতা ঘাটে সাঁকো নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের নিকট মৌখিকভাবে আবেদন করেন। নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান সরকারি বরাদ্দ না থাকায় ইজারাদারদের নির্মাণ করতে বলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: