শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে

2026-04-22T16:46:51+00:00
2026-04-22T16:46:51+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম 

সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নাম পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক, একাডেমিক ও আনুষঙ্গিক সকল কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—অফিসিয়াল নথিপত্র, সাইনবোর্ড, ওয়েবসাইট, শিক্ষা সনদ, ভর্তি কার্যক্রমসহ সকল দাপ্তরিক ক্ষেত্রে নতুন নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাম পরিবর্তনের ফলে মেডিকেল কলেজটির ভৌগোলিক পরিচিতি আরও সুস্পষ্ট হবে এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন নাম ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

এদিকে, নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে প্রশাসনিক ও পরিচিতির দিক থেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ ঐতিহাসিক নাম পরিবর্তন নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন নামেই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রয়োজনীয় সমন্বয় দ্রুত সম্পন্ন হলে শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে এ পরিবর্তন ইতিবাচক ভূমিকা রাখবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: