ফেনীতে ২হাসপাতাল সিলগালা ১টির কার্যক্রম বন্ধ ও জরিমানা

ফেনী জেলা সংবাদদাতা

ফেনীতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ১ হাসপাতাল ও ১ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও

2026-04-22T16:32:19+00:00
2026-04-22T16:32:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ফেনীতে ২হাসপাতাল সিলগালা ১টির কার্যক্রম বন্ধ ও জরিমানা
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৩২ পিএম 
ফেনীতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে ১ হাসপাতাল ও ১ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১ডায়গনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়েছে। 
আজ ২২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান এ রায় প্রদান করেন। 
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মজিবুর রহমান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন এর নেতৃত্বে একটি টিম সদর হাসপাতাল মোড়ে অবস্থিত আমিন মেডিকেল সেন্টার পরিদর্শন করে এসময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যাআন্য কাগজপত্র ঠিক না পেয়ে ও নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই সময় মহিপাল নিজাম টাওয়ারের নিছতলায় অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে গিয়ে দেখা গেছে, কোন ধরনের লাইসেন্স না নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। নানা অনিয়মের অভিযোগে আলো ডিজিটাল চক্ষু হাসপাতালকে সিলগালা করা হয়। এ ছাড়াও সদর হাসপাতাল মোড়ে অবস্থিত সোনালী ডায়াগনস্টিক সেন্টার নানা অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেন। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন জানান,সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিমের পরামর্শ ক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় আজ ৩ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ টিকে সিলগালা ১ টি জরিমানা ও কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম জানান, ফেনীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পরিদর্শন ও তদারকি অব্যাহত রয়েছে অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: