কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে গেলোরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় মারিয়া হোটেল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১। এ

2026-04-22T15:49:06+00:00
2026-04-22T15:49:06+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কালিয়াকৈরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম 

গাজীপুরের কালিয়াকৈরে  গেলোরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় মারিয়া হোটেল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১। এ সময় কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।

বুধবার (২২ এপ্রিল) সকালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্র্যাব-১। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা খাড়াজোড়া মারিয়া খাবার হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক বেচাকেনা করে আসছে। মাদকমুক্ত দেশ গড়ার লক্ষে র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাদকে শুন্যনের কোঠায়  আন্তে অভিযানে নামে আইন প্রয়োগকারী সংন্থ্যা। তারই ফরশ্রুতিতে এ অভিযানে  রূপগঞ্জের পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ এর চৌকশ টিম মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালায় এসময় অল্প পরিমাণ মাদক উদ্ধার করে। পরে আসামির তথ্য অনুযায়ী উপজেলার হরতকিতলা ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তার এর সিকদার মহলের ভাড়া বাসার খাটের নিচ থেকে প্লাস্টিকের তিনটি বস্ত্রা মধ্যে ৭০কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য ২১ লাখ ১৫হাজার টাকা বলে জানান র্র্যাব সদস্যরা।
এসময় কুখ্যাত মাদককারীর দুই আসামী গ্রেফতার করা হয়। বুধবার সকালে র‌্যাব  সদস্যরা মাদকসহ দুই আসাসিকে থানা পুলিশের কাছে হস্তান্তর  করে।এসময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১৯(গ) ধারায়  তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান,  উদ্ধারকৃত ৭০কেজি ৭শ গ্রাম গাঁজার বিষয়টি নিশ্চিত করেছে।এ বিষয়ে দু‘জন আসামি গ্রেফতার হয়েছে। মাদক মামলায় তাদেরকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: