এক পরিবারের সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে শিক্ষক সিরাজ উদ্দিনের পরিবার গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত। একই পরিবারের একাধিক সদস্য

2026-04-22T15:43:40+00:00
2026-04-22T15:43:40+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
এক পরিবারের সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে শিক্ষক সিরাজ উদ্দিনের পরিবার গড়ে তুলেছে এক অনন্য দৃষ্টান্ত। একই পরিবারের একাধিক সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকায় এলাকাজুড়ে তারা “শিক্ষক পরিবার” হিসেবে পরিচিতি পেয়েছেন।

শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন স্থানীয় রামনগর তালেবর সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিণী লায়লা আরজুমান বানু কুলসুম কুলসুম কোনা আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

তাদের বড় ছেলে মইনুল ইসলাম জাকারিয়া আফজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ছোট সন্তান ইয়াসিনুল ইসলাম ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং শিগগিরই যোগদান করবেন। বড় সন্তানের পুত্রবধূও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

একই পরিবারের সবাই শিক্ষক হওয়ায় স্থানীয় শিক্ষক মহল ও সাধারণ মানুষের মাঝে তারা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছেন। প্রতিদিন সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করেন এবং দিনের শেষে পরিবারের সবাই একত্রিত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বলেন, “সারা জীবন আমি ও আমার সহধর্মিণী নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছি। আমাদের সন্তানরাও এই পেশায় এসেছে এটি আমাদের জন্য গর্বের বিষয়। দায়িত্ব সঠিকভাবে পালন করলে মানুষ তার লক্ষ্য অর্জনের পাশাপাশি নৈতিক সন্তুষ্টিও অর্জন করতে পারে।”

ওই পরিবারের আত্মীয় স্থানীয় শিক্ষক নেতা ও মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুল আলম দুলাল বলেন, “এই পরিবারটি সত্যিই ব্যতিক্রমী।আমরাও শিক্ষক পরিবার। তাদের মধ্যে শিক্ষকতার প্রতি যে ভালোবাসা রয়েছে, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

স্থানীয়রা মনে করেন, এই পরিবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: