লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ কারবারি আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ এক ইয়াবা কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।লাখাই থানা সুত্রে জানা

2026-04-22T15:21:23+00:00
2026-04-22T15:21:23+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
লাখাইয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ কারবারি আটক
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম 
লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা সহ এক ইয়াবা কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।

লাখাই থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায়  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক এর নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম, এ এস আই আকছার মিয়া, এ এ এস আই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ লাখাই বটতলা বাজারে  বিশেষ অভিযান চালিয়ে বাঙ্গাল পাড়া গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মোঃ আল আমীন (২৮) কে ৮০ পিস ইয়াবা সহ আটক থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বলেন আমার নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা সহ আসামী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক আসামীকে বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে। লাখাই উপজেলা কে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স এর মাধ্যমে মাদক মুক্ত অভিযান অব্যাহত রয়েছে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: