লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ৬২৪ জনের মাঝে ১ম দিনে ১২ জন অনুপস্থিত

এম এ ওয়াহেদ লাখাই থেকে

লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিনে ১২ জন অনুপস্থিত। এস এস সি ও সমমান পরীক্ষা ২০২৬ এ আজ

2026-04-21T14:44:06+00:00
2026-04-21T14:44:06+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ৬২৪ জনের মাঝে ১ম দিনে ১২ জন অনুপস্থিত
এম এ ওয়াহেদ লাখাই থেকে
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৪৪ পিএম 

  লাখাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ১ম দিনে ১২ জন অনুপস্থিত। এস এস সি ও সমমান পরীক্ষা ২০২৬ এ  আজ লাখাই উপজেলায় মোট পরীক্ষার্থী ৬২৪ জন অংশ নিয়েছেন । প্রথম দিনের পরীক্ষায় ৬২৪  জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৬ ও দাখিলের ৬ মোট  ১২ জন  অনুপস্থিত । এ বছর লাখাই উপজেলায় ৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্র গুলি হচ্ছে কালাউক উচ্চ বিদ্যালয়, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়। চার কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা   ৬২৪ জন। তন্মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৪৪৯  দাখিল ১১৩ ও ভোকেশনাল ৬২ জন। এ বিষয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল মোতালেব জানান, এসএসসি ও সমমান পরীক্ষা  শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে । এবং এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় প্রত্যেকটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং সিসিটিভির মাধ্যমে সিলেট মাধ্যমিক  শিক্ষা বোর্ড সেখান থেকে মনিটরিং করছেন যেন কোন ধরনের অনিয়ম না হয়।  তবে  ১ম দিন  পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।  কালাউক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও ট্যাগ অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, ১ম দিন এসএসসি বাংলা ১ম পত্র ও দাখিলে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্র গুলি  পর্যবেক্ষণে দায়িত্ব পালন করছেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: