নওগাঁর নিয়ামতপুরে এক পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায় সোমবার (২১ এপ্রিল) নিহতের বাবা নমির ভোরে ছেলের ঘরের দরজা দেখে খোলা। ভিতরে গিয়ে দেখে ছেলে, ছেলের বউ ও নাতি নাতনি কে বা কারা জবাই করে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নমির ছেলে হাবিবুর রহমান (৩৬) হাবিবুরের স্ত্রী পপি খাতুন (২৮) হাবিবুরের ছেলে পারভেজ ইসলাম (১০) হাবিবুরের মেয়ে সাদিয়া রহমান (৪)। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে হত্যার কারণ জানা যায় নাই।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।