নেছারাবাদে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার এক মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সোমবার (২০ এপ্রিল)

2026-04-20T18:04:34+00:00
2026-04-20T18:04:34+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নেছারাবাদে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম 
নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনার এক মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সোমবার (২০ এপ্রিল) দুপুরে শানুকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। জানাগেছে, ইউপি চেয়ারম্যান চৌকিদারের মাধ্যমে গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রমের হুমাউন কবির খানের ছেলে আবদুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামে এক অটোরিকসা চালককে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চুরির অভিযোগে মারধোর ও ৩০ হাজার টাকা জরিমানা করে।

সবুজ চুরির অপবাদ সইতে না পেরে বাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করে। পরে সবুজ চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, শানুকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: