দানবীর হুমায়ুন কবির চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেলো নতুন ঘর

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হুমায়ুন গ্রুপ অব কোম্পানীজ-এর চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরীর মানবিক উদ্যোগে নতুন ঘর পেয়েছেন অসহায় ঝাড়ুদার সুনিল

2026-04-20T17:48:53+00:00
2026-04-20T17:48:53+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
দানবীর হুমায়ুন কবির চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেলো নতুন ঘর
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম 
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হুমায়ুন গ্রুপ অব কোম্পানীজ-এর চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরীর মানবিক উদ্যোগে নতুন ঘর পেয়েছেন অসহায় ঝাড়ুদার সুনিল মল্লিক।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া এলাকার বাসিন্দা জগন্নাথ মল্লিকের পুত্র সুনিল মল্লিক দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছিলেন। বৃষ্টির সময় ঘরের ছাদ দিয়ে পানি পড়া এবং ভাঙাচোরা অবস্থার কারণে তার পরিবারের জন্য সেখানে বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে তিনি মানিকপুর এলাকার দানবীর হুমায়ুন কবির চৌধুরীর কাছে একটি নতুন ঘর নির্মাণের জন্য সহায়তা কামনা করেন। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে হুমায়ুন কবির চৌধুরী নিজ উদ্যোগে দ্রুত সুনিল মল্লিকের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেন।

নতুন ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে সুনিল মল্লিক বলেন, “আগের ঘরে বৃষ্টি পড়তো, খুব কষ্টে দিন কাটাতে হতো। এখন নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। স্যারের জন্য সবসময় দোয়া করি।”

স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে হুমায়ুন কবির চৌধুরী এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: