পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ

‎ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজ।‎‎সোমবার সচিবালয়ে পানি সম্পদ

2026-04-20T17:24:18+00:00
2026-04-20T17:24:18+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
‎ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:২৪ পিএম 
‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজ।
‎সোমবার সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে জার্মানির রাষ্ট্রদূত মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
‎পানিসম্পদ মন্ত্রী এসময় বলেন, জার্মানি  বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার।  বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, জনপ্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে আগ্রহী। পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ,  বন্যা ও জলবদ্ধতা দূরীকরণে জর্মানীর সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। 
‎রাষ্টদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।  বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথা জানান তিনি। 
‎সাক্ষাৎকালে দু'দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ- গর্ভস্থ পানির সঠিক ব্যবহার,  জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
‎এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: