কক্সবাজার সফরে ১৯৭ কিলোমিটার নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

কক্সবাজারে সরকারি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ব্যতিক্রমী এক সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো সফরজুড়ে তিনি নিজেই প্রায় ১৯৭

2026-06-14T19:45:43+00:00
2026-06-14T19:45:43+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
কক্সবাজার সফরে ১৯৭ কিলোমিটার নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারে সরকারি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ব্যতিক্রমী এক সফর সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো সফরজুড়ে তিনি নিজেই প্রায় ১৯৭ কিলোমিটার গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই কর্মসূচি শুরু করেন তিনি। সেখান থেকে তিনি গাড়ি চালিয়ে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যান।

কর্মসূচি শেষে আবারও স্টিয়ারিংয়ে বসে তিনি ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশে রওনা দেন। দিনব্যাপী বিভিন্ন নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে পুরো সময়ই তিনি নিজে গাড়ি চালান বলে জানানো হয়।

সফরকালে সড়কের দুই পাশে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা ভিড় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর গাড়িতে সামনে আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পেছনের আসনে তার সহধর্মিনী জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ ছিলেন।

দীর্ঘ সফরে নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে বলে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: