যেভাবে গ্রেপ্তার হলেন বেনজির

অনলাইন ডেস্ক

জাতীয়

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, লন্ডন থেকে

2026-06-14T18:48:55+00:00
2026-06-14T19:04:19+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
যেভাবে গ্রেপ্তার হলেন বেনজির
অনলাইন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে অবস্থানকালে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, বেনজীর আহমেদ লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে যাত্রা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে ট্রানজিট শেষে তার গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত স্ক্যানিং প্রক্রিয়ায় তার মুখমণ্ডল শনাক্ত হয়। পরে আন্তর্জাতিক অপরাধসংক্রান্ত ডেটাবেজের সঙ্গে তথ্য মিলিয়ে দেখার সময় ইন্টারপোলের সতর্কতা সংকেত সামনে আসে বলে দাবি করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ট্রানজিটে নামার পর অন্য যাত্রীদের মতোই তিনি নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় আসেন। এ সময় বিমানবন্দরের এআই প্রযুক্তিনির্ভর ক্যামেরা তার মুখমণ্ডল স্ক্যান করে এবং পরবর্তী যাচাইয়ে তার নামে থাকা ইন্টারপোল সতর্কতা সংকেত শনাক্ত হয়।

ওই কর্মকর্তার দাবি, এরপর দুবাই পুলিশের ইন্টারপোল সমন্বয় ইউনিট বিষয়টি যাচাই করে তাকে আটক করে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ, ইন্টারপোল কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পৃথক কোনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে রোববার জাতীয় সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছে।

তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন জমা দিতে হয়। সেই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে কূটনৈতিক মাধ্যমে আবেদন পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার নথি, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রত্যর্পণ প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

তার দাবি, ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা বাংলাদেশ পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনা সম্ভব—এই ঘটনাটি তার একটি উদাহরণ।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও ইন্টারপোল ও দুবাই পুলিশের সমন্বয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: