রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্রসহ বাস জব্দ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ দেশীয়

2026-04-20T15:44:23+00:00
2026-04-20T15:44:23+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, অস্ত্রসহ বাস জব্দ
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ পিএম 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

সরকারি পুলিশ সুপার গ সার্কেল মেহেদী ইসলাম জানান, সোমবার ভোরে  রূপগঞ্জ থানার একটি দল বিশেষ অভিযানে রূপসী বাসস্ট্যান্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি বাসে করে ডাকাত দল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাত আরও ১০-১৫ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২), শাহআলম ওরফে মধু (৩৮) এবং রিপন (২৮)।

আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। এছাড়া একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: