সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ডিজেল ও অকটেন উদ্ধার

‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জে জেলাাঅ প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। রবিবার (বিকেল) সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে মোট

2026-04-19T19:27:45+00:00
2026-04-19T19:27:45+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ডিজেল ও অকটেন উদ্ধার
‎নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:২৭ পিএম 
নারায়ণগঞ্জে জেলাাঅ প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। রবিবার (বিকেল) সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল এবং ৭০.৫ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযানে জব্দকৃত জ্বালানি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ তারিকুল ইসলাম।

তিনি জানান, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, ডিপোগুলো কেন্দ্র করে এলাকায় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: