সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ রায়গঞ্জের চকদাদপুর গ্রামে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

2026-04-19T15:11:35+00:00
2026-04-19T15:11:35+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সিরাজগঞ্জে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:১১ পিএম 
সিরাজগঞ্জ রায়গঞ্জের চকদাদপুর গ্রামে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম ওই গ্রামের মো. গাজীউর রহমান গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধূবিল ইউনিয়নের  চকদাদপুর গ্রামে একটি বাঁশ বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকতে দেখে তা অপসারণের উদ্যোগ নেন ফরিদুল ইসলাম। এসময় তিনি দা দিয়ে বাঁশটি কাটতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: