সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে শনিবার আনুমানিক সকাল ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ২৬৮ পিস ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর গ্রামের কালাচাঁন মিয়ার ছেলে দেলোয়ার (২৭), নুরুল আমিনের ছেলে হিমেল তালুকদার (২৬), আব্দুল হেকিম তালুকদারের ছেলে মিলটন (৪৮) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল উপপরিদর্শক মো.রফিকুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর গ্রামে বিশেষ অভিযান চালায়।
এ সময় ২৬৮ পিস ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইনসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তিনজনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃত আসামিরা
এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একটি চক্র দীর্ঘদিন ধরে ধর্মপাশা,পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ ও বারহাট্টা সহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। পুলিশও এ চক্রটিকে মালামালসহ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার (১৮ই এপ্রিল) সকালে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ২৬৮ পিস ইয়াবা ও ১৮ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত তিন মাদক কারবারিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হয়েছে।