রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) শনিবার রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যক্ষেণ কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।এর আগে তিনি গত সোমবার রাজশাহীর শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার পালশা নতুনহাট নামক জায়গায় সিএনজি ও মাহেন্দ্র টাক্টর গাড়ীর মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হোন এসএসসি পরীক্ষার্থী সাব্বির। সে রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।
নিহত সাব্বিরের বড় ভাই সাজেদুল করিম বলেন, ঘাতক মাহেন্দ্র টাক্টর গাড়ীটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি। গাড়িটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান সাব্বির। তিনি এবারের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা হয়েছে। ঘটনাস্থলে আটককৃত গাড়ী থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।