কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম ২২ বিজিবি এর বিশেষ টিম অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন চোরাকারবারি মালামাল জব্দ করেন।
কুড়িগ্রাম ২২ বিজিবি সূত্র জানয়, একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন সীমান্তে সর্বমোট ৫৬ লক্ষ ৮ হাজার ৫ শত টাকা মূল্যের মোবাইল ফোন এর ডিসপ্লে ,জ্বালানী তেল,মোটরসাইকেল এবং মাদকদ্রব্যসহ ০২ জনকে আটক করে ।
কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানী পণ্য পাচাররোধে সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম ২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে।
এছাড়াও অত্র ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।