গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদ ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল। রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।