শার্শায় একাধিক বার মটরভ্যান চুরি’ চালকদের হত্যা’ প্রশাসনের দায়সারা বক্তব্যে সীমাবদ্ধ!

শার্শা (যশোর) সংবাদদাতা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির

2026-04-17T20:48:02+00:00
2026-04-18T15:58:53+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শার্শায় একাধিক বার মটরভ্যান চুরি’ চালকদের হত্যা’ প্রশাসনের দায়সারা বক্তব্যে সীমাবদ্ধ!
শার্শা (যশোর) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৬ ৩:৫৮ পিএম
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও প্রতারণার মাধ্যমে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এবার প্রতারণার শিকার হয়েছে গোগা গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্র শাওন, বয়স মাত্র ১২ বছর। তার পিতা নয়ন হোসেনও পেশায় একজন ভ্যানচালক। পরিবারটির জীবিকা নির্বাহের জন্য সম্প্রতি এনজিও থেকে ঋণ নিয়ে একটি নতুন ভ্যান তৈরি করেন। ভুক্তভোগী শাওন হোসেন গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পড়াশোনা করে। 

পরিবার সূত্রে জানা যায়, শাওনের দাদা প্রায় ৩৯ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। একই পেশায় তার বাবা নয়ন হোসেনও ভ্যান চালানোর পাশাপাশি মাঠে শ্রমিকের কাজ করেন। বাবার নতুন ভ্যানটি নিয়ে শিশু শাওন মাঝে মাঝে ভাড়া মারতো। পরিবারের দাবি, নতুন ভ্যানটি চালাতে দেখে আগে থেকেই প্রতারক চক্রের নজরে পড়ে শাওন দিকে। কয়েকদিন আগে ওই চক্রের সদস্যরা গোগা বাজার থেকে দুইবার তার ভ্যানে যাতায়াত করেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজারে যাওয়ার জন্য প্রতারক চক্রের এক সদস্য শাওনের ভ্যানটি রিজার্ভ করেন। পরিকল্পনা অনুযায়ী তারা বাগআঁচড়া থেকে মালামাল নিয়ে গোগা ফিরে আসার কথা বলেন। এরপর বাগআঁচড়া কাঁচা বাজার চার রাস্তার মোড়ের উত্তর পাশের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ দূরে বাবলু মিয়ার বাড়ির গেটের পাশে ভ্যানটি রেখে শাওনকে সঙ্গে নিয়ে বাজারে ঢুকে পড়ে চক্রের এক সদস্য। এ সময় সেখানে অন্য একজন আগে থেকেই ওত পেতে ছিল। সুযোগ বুঝে তারা ভ্যানটি চুরি করে দ্রুত নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, বাগআঁচড়া বাজার এলাকায় এ ধরনের ভ্যান চুরির ঘটনা নতুন নয়। গত ৪ অক্টোবর ২০২৫ তারিখে বাগআঁচড়া বাজারের ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইদ্রিস প্রতারণার শিকার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল মটরভ্যান টি হারান। এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়া এলাকার মৃত হালিম মোল্লার ছেলে খোকন মোল্লার আরোও একটি মটরভ্যান চুরি হয়। এরপর গত ১৭ মার্চ একই স্থানে আবারও ভ্যান চুরির চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজন চোরকে আটক করে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হলেও এখনো পর্যন্ত প্রশাসন একটি মটরভ্যানও উদ্ধার করতে পারেনি।

এদিকে শুক্রবার শাওনের ভ্যান চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ধারাবাহিকভাবে ভ্যান চুরি হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাতে বসেছে। ফলে অনেকেই এখন ভ্যান চুরি হলেও থানায় অভিযোগ বা জিডি করতে আগ্রহী না।

এবিষয়ে কথা হয় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ শরিফুল ইসলামের সাথে তিনি জানান, ভ্যানচুরির ঘটনায় এখনো লিখিত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব‍্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে সচেতন মহল বলছেন, প্রশাসনের নীরব ভুমিকায় চুরি, ছিনতাই, হত্যা ও মাদকদ্রব্য বিকিকিনি বৃদ্ধি পেয়েছে, যে কারণে চোর চক্র বারংবার চুরি করে পার পেয়ে যাছে। তাই শুধুমাত্র দায়সারা বক্তব্যে সীমাবদ্ধ না থেকে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: