দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিভে গেল শিশুর জীবন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি কভার্ডভ্যানের চাপায় জিহাদ (৮) নামে এক মাদ্রাসা

2026-04-17T16:28:48+00:00
2026-04-17T16:28:48+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিভে গেল শিশুর জীবন
গাজীপুর প্রতিনিধি
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম 

গাজীপুরের শ্রীপুরে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি কভার্ডভ্যানের চাপায় জিহাদ (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, ফিলকো স্পোর্টস কোম্পানির নিকট ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জিহাদ স্বজনদের সঙ্গে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিল। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত কভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
নিহত জিহাদ খুলনা জেলার দৌলতপুর থানার মজুমদারপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মন জানান, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: