সাতকানিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযানে দুই ডাম্পার জব্দ ও ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষি জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত

2026-04-17T15:48:47+00:00
2026-04-17T15:48:47+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সাতকানিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযানে দুই ডাম্পার জব্দ ও ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে কৃষি জমি ও পাহাড়ের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) আড়াইটা পর্যন্ত উপজেলার ছদাহা এলাকায় এক বিশেষ অভিযানে দুটি মাটির ডাম্পার জব্দ ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছদাহা মৌলভীর দোকান এলাকায় রাতের আঁধারে সিন্ডিকেট চক্র কৃষি জমি ও পাহাড় কেটে মাটি পাচার করছে। সংবাদের সত্যতা যাচাইয়ে অভিযানে নামেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

অভিযান চলাকালীন মাটির ট্রাকগুলো চলাচলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়া সড়ক আইন লঙ্ঘনের অপরাধে দুটি ডাম্পার ঘটনাস্থলেই জব্দ করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী প্রতিটি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে চালক ও সহযোগীরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে জানান,অবৈধভাবে কৃষি জমি ও পাহাড় কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। রাতের আঁধারে যারা সরকারি সম্পদ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে সাতকানিয়ার পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটার মহোৎসব চলছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, প্রশাসনের খবর আগেভাগেই সিন্ডিকেটের কাছে পৌঁছে যায়, ফলে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। শুধু জরিমানা নয়, বরং পরিবেশ বিধ্বংসী এই চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাটি পাচার ও পাহাড় কাটার মূল হোতাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। পরিবেশ রক্ষায় নিয়মিত টহলের মাধ্যমে এই অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: