নীলফামারীতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া হতে হে রোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা উপজেলার নিতাই

2026-04-16T18:23:14+00:00
2026-04-16T18:23:14+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নীলফামারীতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নীলফামারী জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পিএম 
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া হতে হে রোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা উপজেলার  নিতাই ইউনিয়নের তকেয়া পাড়ার আব্দুল লতিফের ছেলে জিকরুল ইসলাম (৩০), নিতাই পঞ্চায়েত পাড়ার মৃত বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম ও  তকেয়া পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ (২২) ও ।
 
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মতলুবর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের তকেয়া পাড়াস্থ জিকরুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৩ জনকে আটক করা হয়।

আটককৃত জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে ১২ পুড়িয়া হেরোইন, ৪ টি গাঁজা সেবনের কলকি ও ১ গজ ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৪ হাজার ৫ শত টাকা। কিশোরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: