চট্টগ্রামে হাম সন্দেহ আরও ১৫ জন হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম ব্যুরো

২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত

2026-04-16T17:37:26+00:00
2026-04-16T17:37:26+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চট্টগ্রামে হাম সন্দেহ আরও ১৫ জন হাসপাতালে ভর্তি
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পিএম 

২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জন হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

 সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরীক্ষার জন্য নতুন করে ৪টি নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং এ নিয়ে মোট প্রেরিত নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩টিতে। চিকিৎসা শেষে এ পর্যন্ত ২০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ওই প্রতিবেদনে জানানো, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এলাকায় এই ১৫ জন রোগী হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে জেলার ১৫টি উপজেলায় আজ নতুন কোনো রোগী ভর্তির খবে পাওয়া যায়নি। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে, যাদের সবাই মহানগরীর বাসিন্দা।

নতুন করে ল্যাব পরীক্ষায়  হাম রোগী শনাক্ত না হলেও, এ পর্যন্ত জেলায় সর্বমোট ৩৭ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জন মহানগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: