সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ

2026-04-16T15:29:19+00:00
2026-04-16T15:29:19+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম 
সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের অজিহা জিম ভিলা নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু (২৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজু সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে সলঙ্গা ও আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানায় র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: