সাতকানিয়ায় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ উজ্জল দে (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫

2026-04-16T15:22:38+00:00
2026-04-16T15:22:38+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সাতকানিয়ায় চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মোটরসাইকেল
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়ায় দেশীয় তৈরি চোলাই মদ ও একটি মোটরসাইকেলসহ উজ্জল দে (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,গত রাতে, উপজেলার ১৩ নং বাজালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়দুয়ারা ব্রীজের পূর্ব পাশে মাহালিয়াগামী রাস্তার ওপর এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দিলে এসআই (নিঃ) মো. রোমান হোসেনের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সেখান থেকে তল্লাশি চালিয়ে ৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি লাল রঙের হিরো গ্লামার মোটরসাইকেলসহ অভিযুক্ত উজ্জল দে-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উজ্জল দে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের মৃত হারাধন দে-র ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পাঁচলাইশ থানার মসজিদ কলোনী এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় এসআই মো. রোমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন (সাতকানিয়া থানার মামলা নং-১৬)।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন-মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতায় আমরা এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: