আরএমপির পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচটি থানার ওসিও রয়েছেন।বুধবার (১৫ এপ্রিল) বিকালে আরএমপি কমিশনার

2026-04-16T15:13:02+00:00
2026-04-16T15:13:02+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
আরএমপির পাঁচ ওসিসহ ১১ পুলিশ কর্মকর্তা বদলি
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১৩ পিএম 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচটি থানার ওসিও রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এক অফিস আদেশে এ বদলি কার্যকর করেন।

আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরজুনকে আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনকে বেলপুকুর থানার ওসি, দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল বারী ইবনে জলিলকে আরএমপির পুলিশ ট্রেনিং স্কুলের পরিদর্শক, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে রাজপাড়া থানার ওসি এবং রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি এবং দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে একই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলমকে একই পদে কর্ণহার থানায়, রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) এমএম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এটি একটি নিয়মিত বদলি। আরএমপির কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার স্বার্থেই যাকে যেখানে প্রয়োজন সেখানে বদলি করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: