ফেসবুক স্ট্যাটাসের পর শ্রীপুরে কিশোরের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা দক্ষিণ পাড়া এলাকায় তামিম শেখ (১৮) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে

2026-04-16T15:06:58+00:00
2026-04-16T15:06:58+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
ফেসবুক স্ট্যাটাসের পর শ্রীপুরে কিশোরের আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:০৬ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা দক্ষিণ পাড়া এলাকায় তামিম শেখ (১৮) নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাবার পরিচালিত অটোরিকশার গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম শেখ ওই এলাকার রুকুন উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তামিম মাঝেমধ্যে বাবার অটোরিকশা গ্যারেজে অবস্থান করে তাকে কাজে সহযোগিতা করতেন। ঘটনার দিন ভোরে তিনি ঘুম থেকে উঠে অটোরিকশা বের করেন এবং পাশের দোকানে গিয়ে চা-বিস্কুট খান। সকাল ৮টার দিকে তার মোবাইলে একটি কল আসে বলে একাধিক সূত্র জানিয়েছে। এর কিছু সময় পর তিনি আত্মহত্যা করেন।

স্থানীয়রা জানান, তামিম একটি মেয়েকে পছন্দ করতেন এবং আসন্ন কোরবানির ঈদের পর তাদের বিয়ের কথা চলছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতের ছোট ভাই শামীম জানান, তামিম প্রায় দুই বছর আগে হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি একটি ব্যাটারির দোকানে কাজ করতেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে একটি মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন।

এদিকে, তামিমের ফেসবুক আইডিতে দেখা গেছে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা আগে তিনি একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল— “পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বেইমান”।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: