বিসিএস নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত চলমান

স্টাফ রিপোর্টার

জাতীয়

জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বিগত সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে তদন্ত করছে

2026-04-16T11:53:38+00:00
2026-04-16T16:18:35+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
বিসিএস নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত চলমান
সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৪:১৮ পিএম
জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, বিগত সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

প্রশ্নে সংসদ সদস্য দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে দলীয়করণের অভিযোগ রয়েছে। তিনি জানতে চান, ওই সময়ে কতজন বিসিএস ক্যাডারকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করা হয়েছে।

জবাবে প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

এছাড়া বিসিএস নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। তদন্ত শেষে সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: