ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা

2026-06-24T18:46:50+00:00
2026-06-24T18:54:46+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৬:৫৪ পিএম
ছবি ভোরের ডাক
আগামী অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। 

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সেলিনা সুলতানা ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় এবং নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন।

জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী অর্থবছরে ১৬টি ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনা হবে। এসব খাতের মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের দোকান, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি ফিটিংসের ব্যবসা, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট বিক্রেতা, ফার্নিচারের দোকান, বিউটি পার্লার, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্টুরেন্ট।

অর্থ মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে ভ্যাটের আওতা সম্প্রসারণ এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার। নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতেও ভ্যাট ব্যবস্থাপনার প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: