শার্শায় নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অপরাধে জোহরা ফিলিং স্টেশনকে জরিমানা

শার্শা (যশোর) সংবাদদাতা

সরকারি নিয়ম বহির্ভূতভাবে ডিজেল বিক্রি ও পরিবহনের অপরাধে ‘মেসার্স জোহরা ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষ ও এক ভ্যান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2026-04-16T11:36:52+00:00
2026-04-16T11:36:52+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শার্শায় নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অপরাধে জোহরা ফিলিং স্টেশনকে জরিমানা
শার্শা (যশোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম 

সরকারি নিয়ম বহির্ভূতভাবে ডিজেল বিক্রি ও পরিবহনের অপরাধে ‘মেসার্স জোহরা ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষ ও এক ভ্যান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি'র টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাগআঁচড়ার জোহরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সরকারি নীতিমালা অমান্য করে দুইশত লিটার ডিজেল অবৈধভাবে বিক্রি ও ভ্যানযোগে পরিবহনের সুযোগ করে দিচ্ছিল। এই অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে তেল ক্রয় ও পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

অভিযানকালে জব্দকৃত দুইশত লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে নিলামের (অকশন) মাধ্যমে ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিজিবি টাস্কফোর্সের পাশাপাশি নাভারণ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করে।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ভোরের ডাককে জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত ও পাচার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: