রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে সংরক্ষিত পত্রিকা গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে স্থানীয় পত্রিকা দৈনিক সোনার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত পত্রিকাটির

2026-04-15T18:55:16+00:00
2026-04-15T18:55:16+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে সংরক্ষিত পত্রিকা গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী
রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম 
রাজশাহীতে স্থানীয় পত্রিকা দৈনিক সোনার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসে এ আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, অফিসের বারান্দায় সংরক্ষিত প্রায় ১৬ বছরের পত্রিকা, একটি রুমের সোফাসেট ও কম্পিউটার টেবিলে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।

পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: