নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

নিয়ামতপুর(নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর নিয়ামতপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বর্ণাঢ্য শোভা যাত্রা ও মেলার উদ্বোধন হয়েছে।আজ (১৫ এপ্রিল) বিজ্ঞান ও

2026-04-15T18:18:46+00:00
2026-04-15T18:18:46+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
নিয়ামতপুর(নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম 
নওগাঁর নিয়ামতপুরে ৪৭ তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বর্ণাঢ্য শোভা যাত্রা ও মেলার উদ্বোধন হয়েছে।

আজ (১৫ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পরে উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে এসে শেষ হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
মেলা উদ্বোধন শেষে অংশগ্রহণকারী ১২ টি স্টল পরিদর্শন করেন ইউএনও মুর্শিদা খাতুন। যা আগামীকাল পর্যন্ত চলবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমূখ।

আলোচনা ইউএনও মুর্শিদা খাতুন বলেন, বিজ্ঞানের যুগে শিক্ষার্থীদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নতুন নতুন আবিষ্কারে মনোযোগ দিতে হবে যাতে জাতি উপকৃত হয়। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: