মদনে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে পলাশ মিয়া ও টিটু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে

2026-04-15T16:40:24+00:00
2026-04-15T16:42:05+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মদনে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৪:৪২ পিএম
নেত্রকোনার মদনে পলাশ মিয়া ও টিটু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কাইটাল ইউনিয়নের দশআশি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী। 

দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের দশআশি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে পলাশ মিয়া ও একই জেলার কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে টিটু মিয়া। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় পলাশ ও টিটুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

পরে মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও ৮০০ টাকা জরিমানা করেন। এ সময় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আল আমিনস আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন। 

মদন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী জানান,' ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।' 




Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: