ডব্লিউএফপি প্রতিনিধি দলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

ষ্টাফ রিপোর্টার

জাতীয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব

2026-04-15T15:10:51+00:00
2026-04-15T15:10:51+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
জাতীয়
ডব্লিউএফপি প্রতিনিধি দলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক
ষ্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর একটি উচ্চপর্যায়ের পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল আজ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত ফলপ্রসূ এই আলোচনায় দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের বহুমুখী উদ্যোগসমূহ গুরুত্বের সাথে স্থান পায়।

বৈঠককালে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেশের অবহেলিত ও প্রান্তিক এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।" নারীর ক্ষমতায়ন, অধিকার এবং অর্থনৈতিক মুক্তিকে সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় প্রতিটি পরিবারের নারী প্রধানদের নামে পাইলটিং পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি 'ফ্যামিলি কার্ড' বিতরণ করা হয়েছে। এনআইডি (NID) ভিত্তিক ডাটাবেইজ তৈরির মাধ্যমে পর্যায়ক্রমে সারাদেশে চার কোটি পরিবারকে এই কার্ড সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট (Simone Parchment) বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রশংসা করে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দেন। বৈঠকে বিশেষ করে দুস্থ মায়েদের পুষ্টি, শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, যুগ্মসচিব মোঃ ফিরোজ উদ্দিন খলিফা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ সরকার ও ডব্লিউএফপি-র দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: