লোহাগাড়ায় শিক্ষক সিব্বিরের মরদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কওমি মাদরাসার আবাসিক কক্ষ থেকে সিব্বির আহমেদ হাসান (৩২) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-04-13T13:00:46+00:00
2026-04-13T13:00:46+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
লোহাগাড়ায় শিক্ষক সিব্বিরের মরদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম 

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি কওমি মাদরাসার আবাসিক কক্ষ থেকে সিব্বির আহমেদ হাসান (৩২) নামে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে সদর ইউনিয়নের আলুরঘাট রোড সংলগ্ন ‘তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা’ থেকে তার দেহটি উদ্ধার করা হয়।

নিহত সিব্বির আহমেদ হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার এহেসান সিদ্দির ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি সপরিবারে মাদরাসা ক্যাম্পাসেই বসবাস করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই ঘুমাতে যান শিক্ষক সিব্বির। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তার স্ত্রী শিরিন আক্তার পাশের রুমে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে মাদরাসার অন্যান্য শিক্ষক ও প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান,রাতে সবকিছু ঠিকই ছিল। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে উনাকে ঝুলন্ত অবস্থায় দেখে আমি হতভম্ব হয়ে পড়ি। কেন এমন হলো কিছুই বুঝতে পারছি না।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যা না কি আত্মহত্যা, তা স্পষ্ট হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

মাদরাসা শিক্ষক সিব্বিরের এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: