জামিন পেলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড.শীরিন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার

2026-04-12T20:26:57+00:00
2026-04-12T20:26:57+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জামিন পেলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
গাজীপুর সংবাদদাতা
রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:২৬ পিএম 
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার ড.শীরিন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মুক্তি পান। এসময় একটি সাদা গাড়ীতে কারাগারের মুল ফটক দিয়ে বের হয়ে যান। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো বক্তব্য দেননি।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার। 

গেল গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় রোববার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শীরিন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইনের আদালত। 

উল্লেখ্য গেল মঙ্গলবার ভোরে শীরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে এই মামলায় শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: