ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে লুৎফুজ্জামান বাবর

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে গত সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় হাওরের আধাপাকা ধান। কৃষকদের কৃষি ঋণ দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় এমপি

2026-04-12T19:01:03+00:00
2026-04-12T19:01:03+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে লুৎফুজ্জামান বাবর
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম 
নেত্রকোনার মদনে গত সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় হাওরের আধাপাকা ধান। কৃষকদের কৃষি ঋণ দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবর। 

বোরবার (১২ এপ্রিল) দুপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরোধান দেখতে  উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সামনে কিলাকিল্লে হাওর পরিদর্শনে যান লুৎফুজ্জামান বাবর (এমপি)। সেখানে তিনি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করেন। পরে তিনি বালালী গ্রামের সামনে তলার হাওরে যান এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকদের সাথে কথা বলেন। 

এ সময় তিনি বলেন, কৃষকদের সহজ লাভে কৃষি ঋণ দেওয়া হবে। নদী ও খালগুলো খনন করে করা হবে। এতে করে জমিতে সেচের ব্যবস্থা হবে। খাল ও নদীতে বেশি করে মাছ পাওয়া যাবে।

এর আগে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি মৎসজীবীদের উদ্দেশ্য করে বলেন, পোনামাছ মারা যাবে না। খাল-বিল শুকিয়ে মাছ ধরা যাবে না। বিষ প্রয়োগ করে মাছ শিকার করা যাবে না। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের পুলিশে ধরিয়ে দিতে হবে। এখানে বিএনপি, আওয়ামীলীগ বা জামায়াত তা দেখার বিষয় নয়। আমি দেখবো কে অন্যায় করে। অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: