ভোর থেকে লাইনে অপেক্ষা, তেল শেষ হয়ে ফেরত শতাধিক মানুষ; ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না

2026-04-12T18:14:03+00:00
2026-04-12T18:14:03+00:00
  বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
ভোর থেকে লাইনে অপেক্ষা, তেল শেষ হয়ে ফেরত শতাধিক মানুষ; ক্ষোভে ফেসবুকে স্ট্যাটাস
গাজীপুর প্রতিনিধি
রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৪ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বকুলতা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। ভোর থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও অনেক চালক ও সাধারণ মানুষ তেল সংগ্রহ করতে পারেননি।

ভুক্তভোগীদের একজন শরিফ শেখ নামে এক যুবক দীর্ঘ সময় অপেক্ষার পর তেল না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “ধৈর্যের সীমা আজ ৩ ঘণ্টা ছাড়িয়ে গেল! দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন পাম্পের কাছে পৌঁছালাম, ঠিক তখনই আমার সামনের মানুষটি পর্যন্ত তেল পেলো আর আমার বেলাতেই জানানো হলো—‘তেল শেষ’। তেলের লাইন এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও জানান, সকালে ফিলিং স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গ্রামের ভেতর লাইনে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন তার সিরিয়াল আসে, তখনই পাম্প কর্তৃপক্ষ তেল শেষ হওয়ার ঘোষণা দেয়। তার পেছনে থাকা প্রায় দুই শতাধিক মানুষও তেল না পেয়ে ফিরে যান।

শরিফ শেখ বলেন, “এখন তেল যেন সোনার হরিণে পরিণত হয়েছে। এই ভোগান্তি আর কতদিন চলবে?”

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় জ্বালানি সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে পরিবহন চালক থেকে শুরু করে সাধারণ যাত্রী সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলেন, স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: