সিলেটে ট্রাক্টর উল্টে যুবক নিহত

সিলেট জেলা সংবাদদাতা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-04-12T15:37:26+00:00
2026-04-12T15:37:26+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সিলেটে ট্রাক্টর উল্টে যুবক নিহত
সিলেট জেলা সংবাদদাতা
রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম 
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদাপাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুহান পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দয়ার বাজারের উত্তর পাশের ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে ট্রাক্টরটি ফেরার পথে কলাবাড়ি মাদ্রাসার পেছনের মূল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের শ্রমিক সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন। আহত আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: