মধ্যনগরে ফসলরক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে ফসলরক্ষা বাঁধ কাটতে গিয়ে আরমান মিয়া (১৯) নামে এক যুবকের মর্মান্তিক

2026-04-12T15:32:21+00:00
2026-04-12T15:32:21+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মধ্যনগরে ফসলরক্ষা বাঁধ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম 
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে জলাবদ্ধতা নিরসনের উদ্দেশ্যে ফসলরক্ষা  বাঁধ কাটতে গিয়ে আরমান মিয়া (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাইলানী গ্রামের ছানফর আলীর একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালা হাওরের পানি দীর্ঘদিন ধরে নিষ্কাশন না হওয়ায় কৃষকরা মারাত্মক দুর্ভোগে পড়েন। এ বিষয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে বাঁধ কাটা সম্ভব হয়নি। ফলে হাওরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বোরো ধান পানির নিচে তলিয়ে যেতে শুরু করে এবং ফসলে পচন ধরে।

এ অবস্থায় হাওরপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে গোঁড়াডুবা উপ-প্রকল্পের শোলডুয়ারী বাঁধ কাটার সিদ্ধান্ত নেন। যদিও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পক্ষ থেকে আগে থেকেই এ ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা ছিলো ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে শতাধিক কৃষক বাঁধ কাটতে গেলে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে আরমান মিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষকদের দাবি, সময়মতো পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ফসলরক্ষা বাঁধ কাটতে গিয়েছিলেন।

উল্লেখ্য, হাওরাঞ্চলে জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষায় বাঁধ ব্যবস্থাপনা নিয়ে প্রতিবছরই নানা জটিলতা দেখা দেয়, যা স্থানীয় কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী  কর্মকর্তা (ইউএনও)  সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ কাটার বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: